রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম
দীর্ঘদিন পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অলি আহাদকে সভাপতি ও নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে খাইরুল ইসলাম রানাকে সিনিয়র সহসভাপতি, জ্যোতি চাকমাকে সহসভাপতি,আব্দুস শুক্কুর জাবেদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান ইমরানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা দেওয়া হয়।