সংসদ নির্বাচন ঘিরে রাঙামাটিতে বিএনপি প্রার্থীর প্রেস কনফারেন্স
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ উপলক্ষে বুধবার বিকেলে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রেস কনফারেন্সে দীপেন দেওয়ান আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক অবস্থান, রাঙামাটির সার্বিক উন্নয়ন পরিকল্পনা, পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচনী প্রস্তুতি ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।