শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বিভিন্ন উপজেলার মন্দির পরিদর্শনে ঐক্য পরিষদের মনিটরিং সেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৮ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাঙামাটি জেলা শাখার গঠিত মনিটরিং সেল।

সকাল থেকে রাত পর্যন্ত মনিটরিং সেলের সদস্যরা কাপ্তাই, কাউখালী ও রাজস্থলীসহ বিভিন্ন এলাকার মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে রয়েছে কাপ্তাইয়ের লগ গেট, শিলছড়ি, ওয়াগ্গা, বড়ইছড়ি, বারগুনিয়া, ত্রিপুরা সুন্দরী, বাঙালহালিয়া বাজার, রাজস্থলীর ছাগলখাইয়া, বেতবুনিয়া বাজার ও ঘাগড়া এলাকার মন্দির।

পরিদর্শনকালে মনিটরিং সেলের আহ্বায়ক স্বপন কুমার মল্লিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য রবীন্দ্র লাল মাস্টার, কোষাধ্যক্ষ সমীরণ বড়ুয়া, সদস্য প্রভাতোষ দেব, যুগ্ম সদস্য সচিব তুষার কান্তি দে, সদস্য সাধন দাস, নির্মলা দেওয়ান, শ্যামলী বিশ্বাস, অমৃতা ধর, অরুণ চৌধুরী, পরিমল রুদ্র, ছোটন চৌধুরী ও নিরু সীল।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন এলাকার মন্দির পরিদর্শনের মাধ্যমে উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন মনিটরিং সেলের সদস্যরা। এ ধরনের পরিদর্শন উৎসবকালীন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিটরিং সেলের সদস্যরা। তাঁদের মতে, সবার আন্তরিক সহযোগিতা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব অপরিসীম।