রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

রাঙ্গামাটি শহরের কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের শরীয়তপুর (রিজার্ভ বাজার) এলাকায় মোঃ সাইফুল ইসলাম ওরফে সাবু (৪১)-এর বসতবাড়িতে চালানো হয়। অভিযানে তাকে আটক করা হয়। তিনি মৃত সিদ্দিক আহম্মেদের ছেলে এবং নুর নাহার বেগমের সন্তান।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল মজুদ করে কালোবাজারির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।