রাঙামাটির বরকলে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ ‎

নিজস্ব প্রতিবেদক M
নিজস্ব প্রতিবেদক M নিজস্ব প্রতিবেদক M
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬


‎রাঙামাটির বরকল উপজেলায় গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই ২০২৬ শুক্রবার দুপুরের বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের এরাবুনিয়া নামক এলাকায় এঘটনা ঘটেছে। এঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবি করছে ভিকটিম মাছুম আক্তার। মহসিন নাকি অনেক প্রভাবশালী ও বৃত্তশালী তাই ন্যায় বিচার পাব কি না জানিনা।

‎অভিযোগকারীনি ও ভিকটিম ৩ সন্তানের জননী মাছুমা আক্তার (২৮) বলেন, গত শুক্রবারে আমি আমার বাড়ির পাশে একটি ছড়ায় গোসল সেরে বাড়ি ফেরার পথে আমার প্রতিবেশি মোঃ মহসিন (৪৫) বছর বয়সী ব্যক্তি আমার শ্লীলতাহানি করে।

‎একপর্যায়ে গোসল শেষ করে আসার পথে আমার সাথে মহসিনের ধস্তাধস্তি হয়। সে অসৎ উদ্দেশ্যে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। তখন আমি জোরে চিৎকার দেই। আমার চিৎকার শুনে আমার  শ্বাশুরিসহ অন্যান্য আত্মীয়স্বজন ছুটে এসে মহসিনের হাত থেকে আমাকে উদ্ধার করে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

‎এই ঘটনা স্থানীয় ভাবে জানাজানি হলে পরে স্থানীয়

‎চৌকিদারসহ গ্রামবাসী এসে মহসিনকে ধরে থানায়  খবর দেয়। পরে এসে মহসিনকে আটক করে বরকল থানায় নিয়ে যায়। গত শনিবার সকালে মহসিনকে একটি নরমাল ধারা দিয়ে আদালতে সোপর্দ করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি।

‎মাছুমার স্বামী ছিদ্দিকুর রহমান বলেন,বাড়ির পাশে  একটি ছড়ায় আমার স্ত্রী গোসল করতে গেলে মহসিন দূর থেকে নজর রাখে। গোসল সেরে বাড়ি ফেরার পথে আমার স্ত্রীকে শ্লীলতাহানি করে মহসিন। মহসিন একজন চরিত্রহীন লোক। বরকলে

‎তার স্ত্রী সন্তান ও আত্বীয়স্বজন কেউ নেই। সে সব সময় নারী লোভী কর্মকান্ডে লিপ্ত থাকে। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে দৃষ্টান্তমূলক বিচারসহ শাস্তির দাবি জানাই।

‎এ ব্যাপারে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও বরকল উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে সত্য মিথ্যা তেমন বলতে পারবো না। এতটুকু জানি পূর্বে থেকেই তাদের দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। হয়তো বা সে জের ধরে এঘটনা ঘটেছে কি না।

‎বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি'র কাছ থেকে এবিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে কল করা

‎হলে তার ফোনে সংযোগ পাওয়া যায়নি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।