কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার সংবাদদাতা কক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩৬ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬

কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত ১০ টার দিকে শহরের কলাতলীর লালোয়া রিসোর্টের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান।

গ্রেপ্তার রাজু বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এছাড়া মাত্র ১৮ দিনের সম্পর্কের সুত্র ধরে কক্সবাজার নিয়ে আসে রাজু। স্বামী স্ত্রী পরিচয়ে উঠেন মেঘলা রিসোর্টে। সেখানে একরাত থাকার পর পরেরদিনে বাসে তুলে দেন রাজু৷

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান বলেন, 'কলাতলীর একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। লালমায় থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাকি আইনি ব্যবস্থা তারায় নেবেন।

এর আগে- তাজমিনের মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।