লংগদুতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫০ হাজার
রাঙ্গামাটির লংগদুতে পাহাড় কাটার অপরাধে বিশেষ অভিযানে (মোবাইল কোর্টে) ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
৬ অক্টোবর সকালে মাইনীমূখ ইউনিয়নের ৫নংসোনাই এলাকায় এ অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে মিজান মুন্সি (৪৫) কে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট জাহাঙ্গীর হোসাইন এ আর্থিক জরিমানা করেন।
এসময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অননুমোদিতভাবে পাহাড় বা টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। পাহাড় কাটার ফলে পাহাড়ি ধস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে পাহাড় কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।