তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ রাঙামাটির মো. হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬


জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাঙামাটি জেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন রাঙামাটি সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মোঃ হারুন অর রশীদ।

শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীবান্ধব মনোভাব এবং আদর্শ শিক্ষকতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এটি তার শিক্ষকতা জীবনের আরেকটি গৌরবময় অর্জন।

উল্লেখযোগ্য বিষয় হলো-মো. হারুন অর রশীদ এর আগে ২০০৪ ও ২০২৪ সালেও রাঙামাটি জেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি রাঙামাটির মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের প্রতিচ্ছবি। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, রাষ্ট্রচিন্তা ও নাগরিক দায়িত্ববোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এই অর্জনে রাঙামাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।