রাঙামাটি আইটি স্কুলে আনন্দঘন পিঠা উৎসব
ঐতিহ্যবাহী গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাঙামাটি আইটি স্কুলে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য পিঠা উৎসব। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহি, রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আইয়ুব ভূইয়া এবং স্কুলের উপদেষ্টা মনিরা পারভীন। এছাড়াও শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। বিভিন্ন রকম স্বাদের পিঠার মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা খাদ্যসংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা এ ধরনের শিক্ষাবান্ধব ও সংস্কৃতিমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।