ঘরের বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বেনসন চাকমা'র মৃত্যু

তারিকুল তারা ( লংগদু)
তারিকুল তারা ( লংগদু) তারিকুল তারা ( লংগদু)
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১:১২ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬


রাঙামাটির লংগদু উপজেলায় নিজের বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা মাহাজন পাড়া এলাকার নীল কান্তি চাকমার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বেনসন চাকমা নিজ বাড়ির বিদ্যুৎ লাইনের সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।