রাঙামাটির কলেজ গেইট বাজারে বনফুলের নতুন শাখার উদ্বোধন
রাঙামাটি শহরের কলেজ গেইট বাজারে দেশের সুপরিচিত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোং-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়। এ নিয়ে রাঙামাটি শহরে প্রতিষ্ঠানটির শাখার সংখ্যা দাঁড়াল পাঁচটিতে।
কলেজ গেইট বাজারের গুরুত্বপূর্ণ স্থানে নতুন শাখাটি চালু হওয়ায় আশপাশের এলাকার ক্রেতারা এখন থেকে সহজেই বনফুলের বিভিন্ন খাদ্যপণ্য কেনার সুযোগ পাবেন। স্থানীয় বাজারে মানসম্মত খাদ্যপণ্যের সরবরাহ বাড়ানো এবং ক্রেতাদের কাছে পণ্য সহজলভ্য করতে শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুলের জেনারেল ম্যানেজার (জিএম) আমানউল্লাহ আমান, এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মহিউদ্দিন,।
এতে বনফুলের ইনচার্জ রিয়াদ, বনফুল কলেজ গেইট শাখার মালিক মো. কুতুব উদ্দিন ও মো. ফরহাদসহ নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, ইদ্রীস হাওলাদার, মো. শাহা আলম, মো. ইমরান চৌধুরী সুজন, মো. আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বনফুল অ্যান্ড কোং দীর্ঘদিন ধরে দেশের খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন খাতে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। কেক, বিস্কুট, মিষ্টি, বেকারি পণ্য ও বিভিন্ন ধরনের স্ন্যাকসসহ প্রতিষ্ঠানটির নানা পণ্য দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, গুণগত মান বজায় রাখা এবং পণ্য সহজলভ্য করার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। নতুন শাখা চালুর মাধ্যমে ক্রেতাদের আরও কাছাকাছি পৌঁছানোর পাশাপাশি স্থানীয় বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে বনফুল।
এরই ধারাবাহিকতায় রাঙামাটি শহরের কলেজ গেইট বাজারে নতুন শাখার উদ্বোধন প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের আরেকটি পদক্ষেপ। একই সঙ্গে শহরের ক্রমবর্ধমান ক্রেতাচাহিদা পূরণ এবং স্থানীয় পর্যায়ে পণ্য সরবরাহ আরও সহজ করতে শাখাটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।