খোশরোজ শরীফ সফল করতে রাঙামাটিতে জামিরজুরী দরবার শরীফের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৩ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬


আগামী মহান ১৪ কার্তিক চন্দনাইশের ঐতিহ্যবাহী জামিরজুরী দরবার শরীফের পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে  মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টায় রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় অবস্থিত আমানত বাগ দরবার শরীফে পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিরজুরী দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ ছুফী হযরত সৈয়দ আমীর উদ্দিন কেবলা (ক.)-এর পবিত্র খোশরোজ শরীফ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে খোশরোজ শরীফের সার্বিক প্রস্তুতি, সুনির্দিষ্ট পরিকল্পনা, সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের সঠিক সমন্বয় এবং অনুষ্ঠান সফল করার প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র খোশরোজ শরীফ ভক্ত-অনুরাগী ও সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় আবহ বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং ঐক্যবদ্ধ অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এ আয়োজনের প্রস্তুতিকে আরও সুসংগঠিত করা এবং সংশ্লিষ্ট সবার মধ্যকার পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভায় পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন। ভক্তদের সর্বাত্মক সহযোগিতায় আগামী ১৪ কার্তিকের সব কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মহান ১৪ কার্তিক উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া-চন্দনাইশ এলাকার আধ্যাত্মিক কেন্দ্র জামিরজুরী দরবার শরীফের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র খোশরোজ শরীফ পালিত হতে যাচ্ছে। আয়োজনকে অর্থবহ ও সফল করতে বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।