মানবিক সহায়তায় লংগদু সেনা জোন
লংগদুতে অসহায় হতদরিদ্র পরিবারকে আর্থিক অনুদান দিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
সোমবার ( ১৯ জানুয়ারি ) দুপুর ১ টায় লংগদু জোন কমান্ডার মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি"র নির্দেশনায় লেঃ মেহেরাব অসহায় গরীব মৃত মোঃ আলমগীর হোসেনের মেয়ে মোছাঃ আখি আক্তার'কে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।
সদ্য পিতৃহারা ভুক্তভোগী ও তার পরিবার সেনাবাহিনীর তথা লংগদু জোন কমান্ডারের এমন মানবিক সহায়তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা করে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানান ।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণ নিরাপত্তার বিষয়েও কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।ভবিষ্যতে ও শান্তি, সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।