রাঙ্গামাটিতে শান্তিপুর্ণভাবে ভোট অনুষ্ঠিত, গননা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:০৮ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপুর্ণভাবে  ভোট গ্রহণ অনুষ্ঠিত  হয়েছে। 

বিকাল সাড়ে ৪টার পর শুরু হয় ভোট গননা। রাঙ্গামাটির ২১৩ টি কেন্দ্রে ৪৫ ভাগ  ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানান। 

আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত রাঙ্গামাটি ২৯৯ একটি আসনে ২১৩ ভোট কেন্দ্র কোথাও কোন বড় ধরনে অপ্রিতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।  রাঙ্গামাটি শহরের ভোট কেন্দ্র গুলো ঘুরে ভোটার উপস্হিতি কম দেখা গেছে। 

ভোট কেন্দ্রের  নির্বাচন কর্মকর্তারা জানান, দুপুর পর্যন্ত  ৩১ ভাগ ভোট পড়েছে।

 সকাল থেকে ভোটারদের ভোট দিতে দেখা গেছে বিক্ষিপ্ত ভাবে । বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে দেখা যায ।   নিরাপত্তাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন। এর মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত  প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার (লাঙ্গল), গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম এ আবুল বাশার (ট্রাক),  স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ জসিম উদ্দিন (হাতপাখা), ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।

রাঙ্গামাটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।