পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাশে ৩৭ বিজিবি

তারিকুল তারা ,​লংগদু
তারিকুল তারা ,​লংগদু তারিকুল তারা ,​লংগদু
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬

লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি) পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া ও হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে নিয়মিতভাবে সামাজিক কল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ ডিসেম্বর) রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চিকিৎসা ব্যয়, সন্তানদের লেখাপড়া, ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত এবং বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ০৭টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান কার্যক্রমটি বাস্তবায়ন করে রাজনগর জোন (৩৭ বিজিবি)।

এছাড়াও আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করে তুলতে স্থানীয় মোঃ দুলাল মিয়াকে ০১টি সেলাই মেশিন প্রদান করা হয়।

এ সময় রাজনগর জোনের জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবসময় পাশে রয়েছে। বিশেষ করে নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও রাজনগর জোন (৩৭ বিজিবি) এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি জানান।