দুর্গম সাজেকে সেনাবাহিনীর সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ৩:১৯ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬

দুর্গম পাহাড়ি জনপদ সাজেকে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গঙ্গারাম এলাকায় এ দিবস পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৭টায় সাজেক কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গঙ্গারাম এলাকায় দিবসটি উদযাপনের আয়োজন করা হয়। বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি এবং লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল আরাফাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ৪নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, সংরক্ষিত মহিলা সদস্য সুমিতা চাকমা, কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা, সাজেক কলেজের অধ্যক্ষ সুমন চাকমা, বিচার বিভাগের সমন্বয়ক ও কলেজ কমিটির আহ্বায়ক বাবুধন চাকমাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. তারেকুল ইমরান বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির গর্বের দিন। ১৯৭১ সালের এই দিনে অর্জিত স্বাধীনতার চেতনা ধারণ করে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বাঘাইহাট জোন সবসময় স্থানীয় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম এবং দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে