পার্বত্য মন্ত্রীর পদত্যাগ ঘিরে রাঙামাটিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধে যানজট

কামরুল ইসলাম ফয়সাল
কামরুল ইসলাম ফয়সাল কামরুল ইসলাম ফয়সাল
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ৩:১৮ পূর্বাহ্ন, ০২ জুন ২০২৬


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির একদল নেতাকর্মী।

সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ শুধুমাত্র পদত্যাগ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ। তারা পার্বত্য চট্টগ্রামের স্বার্থ ও উন্নয়নের জন্য পার্বত্য মন্ত্রীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ ধরনের ‘ষড়যন্ত্র’ রুখে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা রাঙামাটি-চট্টগ্রাম মূল সড়ক অবরোধ করে রাখেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।