মাইলফলক স্পর্শ করলো ‘সি-বার্তা’, কেক কেটে উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৪০ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জনের ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫০ হাজার ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সি-বার্তা’। এই গর্বিত অর্জন উপলক্ষে আজ ৯ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় রাঙামাটির বনরূপা এলাকার হ্যাপির মোড়স্থ জেলা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় এই সাফল্য।

অনুষ্ঠানে পোর্টালটির সম্পাদক সোহরাওয়ার্দী সাব্বির বলেন,

“খুব অল্প সময়ের মধ্যে ৫০ হাজার মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করা আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। পাঠকদের এই বিশ্বাসই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে, কোনো আপস ছাড়াই সংবাদ পরিবেশন করে যাওয়ার অঙ্গীকারে অটল-আজকের এই অর্জন তারই প্রতিফলন।”

উদযাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবিব আজমসহ রাঙামাটির কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আমন্ত্রিত অতিথিরা ‘সি-বার্তা’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ডিজিটাল সাংবাদিকতায় পোর্টালটির ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

এ সময় পোর্টাল কর্তৃপক্ষ জানায়, ৫০ হাজার ফলোয়ারের এই অর্জনই শেষ নয়, বরং এটি নতুন যাত্রার সূচনা। অদূর ভবিষ্যতে পাঠকদের জন্য আরও আধুনিক ফিচার, দ্রুততম সংবাদ আপডেট, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও কনটেন্টের মাধ্যমে নতুন মাত্রা যোগ করার পরিকল্পনা রয়েছে।

সবশেষে, এই মাইলফলক অর্জনে পাশে থাকা পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ‘সি-বার্তা’ পরিবার।