লংগদুতে রোহিঙ্গা সন্দেহে ২ নারীসহ ৯ জন আটক
রাঙামাটির লংগদু উপজেলায় মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে ২নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান , রাঙামাটির রিজার্ভ বাজার থেকে স্পিডবোটযোগে ১২ জনের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়ে মাইনীমুখ বাজারে ঘোরাঘুরি করে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হলেও তিনজন ঘটনাস্থল থেকে চলে যেতে সক্ষম হন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বরজিৎ দে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।