মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ও এক প্রতিবেশী যুবক আটক

তারিকুল তারা ( লংগদু)
তারিকুল তারা ( লংগদু) তারিকুল তারা ( লংগদু)
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:২৩ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬


রাঙামাটির লংগদু উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা ও প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। 

একই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক প্রতিবেশী যুবক শহিদুল (২৩) পিতা-জামাল উদ্দিন  গ্রেফতার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১নং আটারকছড়া  এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী তার মায়ের সঙ্গে  ১নং ওয়ার্ড ডানে আটারকছড়ায় সৎ বাবার বাড়িতেই থাকতেন। গত সপ্তাহে ঘরে একা পেয়ে জড়িয়ে ধরে ধস্তাধস্তি করে, এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। 

 গত সপ্তাহে বাড়িতে একা থাকার সুযোগে সৎ বাবা  একই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর ওই এলাকার এক প্রতিবেশী যুবকও কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে।

 লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, অভিযোগের ভিত্তিতে সৎ বাবা ও প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে ।