"সবুজে সাজাই বাংলাদেশ” রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৬


প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে “সবুজে সাজাই বাংলাদেশ” স্লোগানে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি  উদ্বোধন করা হয়েছে।

রবিবার রাঙামাটির শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চ্যানেল আই এর রাঙামাটি প্রতিনিধি এবং , প্রকৃতি ও জীবন ক্লাব এর  সমন্বয়ক  মনসুর আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, রাঙামাটি সদর জোন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।