রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইলিয়াস, সম্পাদক কায়েস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ২৬ মে ২০২৬


রাঙামাটিতে কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে চ্যানেল এসের প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস সভাপতি এবং একাত্তর টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপ্ত টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মিশু দে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাঙামাটি জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সত্রং চাকমা সঞ্চালনা করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, এটিএন বাংলার প্রতিনিধি পুলক চক্রবর্তী ও সত্রং চাকমা; যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি জিয়াউল হক;  দপ্তর ও প্রচার সম্পাদক এটিএন নিউজের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন; তথ্য ও গবেষণা সম্পাদক বাংলা টিভির প্রতিনিধি মো.সোহরাওয়ার্দী সাব্বির।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. কামাল উদ্দিন, বাংলাভিশনের প্রতিনিধি নন্দন দেবনাথ, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনসুর আহমেদ এবং ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীস।

নতুন কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের নেতৃত্ব দেবে।

সভায় বক্তারা বলেন, জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সদস্যরা দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।