লংগদুতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

তারিকুল তারা ( লংগদু)
তারিকুল তারা ( লংগদু) তারিকুল তারা ( লংগদু)
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৬



পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটির লংগদু উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

১৩ জুন দুপুর ১২ টায় লংগদু উপজেলা শিশু অবকাশ পার্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এ বৃক্ষ রোপণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা তারই অংশ হিসেবে আজ বৃক্ষ রোপণ কর্মসুচী শুভ উদ্বোধন করা হলো।

এসময় উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ শামসুল আলম, জণস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন,উত্তর বনবিভাগ পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।