রাঙামাটির লংগদুতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির সহায়তা সামগ্রী বিতরণ
সীমান্তবর্তী এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাংগামাটি লংগদু উপজেলার শ্রীনগর, শুকনাছড়ি ও দোকানঘাট এলাকার অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, ব্যাটারি, লাইট, ফ্যান, সেলাই মেশিন, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করে বিজিবি।
বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, অসহায় মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিজিবি জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।