নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৮ তম বর্ষপূতি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

নানা কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির ২৮ তম বর্ষপূতি।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাঙ্গনে বেলুন ও শান্তি পায়রা উড়ানো হয়। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের হলরুমে বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।