রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার বিচার দাবি পিসিসিপির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ১১:০৬ অপরাহ্ন, ৩১ মে ২০২৬


রাঙামাটির বরকল উপজেলার ১৯৮৪ সালের ভূষণছড়া গণহত্যার বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

রোববার (৩১ মে) আছরের নামাজের পর রাঙামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম তাজ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম। এছাড়া মাহবুব আলী শিকদার, মাওলানা ইব্রাহিম, মো. বখতিয়ার উদ্দিন ও আরিয়ান রিয়াজসহ নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ১৯৮৪ সালের ৩১ মে বরকলের ভূষণছড়ায় সংঘটিত হত্যাকাণ্ডে বহু বাঙালি নিহত ও পরিবার ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘ সময়েও বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। তারা ঘটনার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পাহাড়ে শান্তি-শৃঙ্খলা নিশ্চিতের দাবি জানান।

শোকসভা শেষে নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত