বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় রাঙ্গামাটিতে দোয়া ও খতমে কুরআন
রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) ১৯ জানুয়ারি বাদ আছর শহরের কাঠালতলী জামে মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও খতমে কুরআন সম্পন্ন করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া পরিচালনা করেন রাঙ্গামাটি জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মোঃ ইব্রাহিম।
বাদ মাগরিব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড.দীপেন দেওয়ান,সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হীরু তালুকদার,এতে আরোও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু,সাধারক সম্পাদক অ্যাড.মামুনুর রশীদ মামুন,সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো। আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। ব্যবসায়ীরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।