সাজেকের দুর্গম পাহাড়ে ভোটকেন্দ্র ঘুরে দেখলেন ৫৪ বিজিবি অধিনায়ক মহিউদ্দিন ফারুকী

বাঘাইছড়ি সংবাদদাতা
বাঘাইছড়ি সংবাদদাতা বাঘাইছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪৮ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সাজেক ও বংগলতলী ইউনিয়নের আওতাধীন মোট ছয়টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোর প্রস্তুতি, নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী সংশ্লিষ্ট এলাকার ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিজিবি সূত্র জানায়, দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকাসহ সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।