রাঙামাটির বাঘাইছড়িতে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আটক-২
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ২আপন ভাই ভূমি অপরাধ প্রতিরোধ আইন মামলায় আটক করা হয়েছে। রোববারে এই মামলার একই পরিবারের ৫জন আসামী আগাম জামিন নিতে আদালতে হাজির হলে মান্যবর আদালত আপনা ২ভাইকে জেলহাজতে প্রেরণ করে। বাকি ৩ আসামী নারী হওয়ার কারনে সর্তসাপেক্ষে জামিন দেয় আদালত।
আসামীরা হলেন-আজিজুল হক(সরকারি চাকুরিজীবি),মোঃ কাউসার,আনোয়ারা বেগম, মনোয়ারা বেগম ও জাহানারা বেগম। তাদের সকলের পিতা- মৃত বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম সওদাগর, সর্বসাং-মাদ্রাসা পাড়া,৪নং ওয়ার্ড, বাঘাইছড়ি পৌরসভা, রাঙামাটি।
মামলার বাদী- রাহুল চাকমা বলেন, বিবাদীগণ বিগত ৩০ বছর ধরে আমাদের পৈত্রিক জমি জবর দখল করে ভোগ করে আসছে। আমার পিতা মারা যায় ১৯৯৪ সালে। আমার পিতা মারা যাওয়ার ৬ বছর পর ১৯৯৯ সালে বিবাদীগণ চট্টগ্রাম গিয়ে এই জায়গা তাদের নামে নোটারী করে নেয়। আমাদের জমি ফেরৎ পেতে আমরা কোর্টে মামলা করি। ওই মামলায় আজিজুল হক ও তার ভাই কাউসার আটক হয়ে জেলহাজতে প্রেরণ করেন আদালত। আশা করি আমি ন্যায় বিচার পাবো।
এই মামলার আইনজীবী রাজিব চাকমা বলেন, সরকারের ভূমি অপরাধ প্রতিরোধ আইন-২০২৩ এর ধারা মোতাবেক ৫জন আসামি আদালতে আগাম জামিনের জন্য আদালতে হাজির হলে বিজ্ঞ
আদালত পুরুষ ২জন আজিজুল হক ও কাউসারকে জেলহাজতে প্রেরণ করেন। বাকি তিন জন মহিলা হওয়ায় তাদেরকে জামিন দেন আদালত।