লংগদুতে হামের লক্ষণ নিয়ে ২জন আইসোলেশনে

তারিকুল তারা ,​লংগদু
তারিকুল তারা ,​লংগদু তারিকুল তারা ,​লংগদু
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬


রাঙামাটির লংগদু উপজেলায় হামের লক্ষণ নিয়ে দুইজনকে আইসোলেশনে রাখা হয়।

 প্রাথমিক ভাবে দুই শিশুর শরীরে হাম রোগের লক্ষণ দেখা যাওয়ায়, দুইজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার ( ০৪ এপ্রিল) সকালে লংগদু সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হামে আক্রান্ত সন্দেহজনক দুজনকে লংগদু হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছন চিকিৎসকরা।

হামের লক্ষণ দেখা দেওয়া দুই শিশুর, একজনের বয়স ১১ বছর।আরেকজন নবজাতক শিশু   ২৩ দিন বয়সী ।

পরিবারের লোকজন জানায়, প্রাথমিক ভাবে তারা শিশুদের শরীরের ছোটছোট ঘামাচির মত চুলকানি লক্ষ করেন। পরবর্তীতে এসবের কারণে শরীর ব্যাথা ও শরীরের অন্যরকম পরিবর্তন দেখে হাসপাতালে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আর এম ও  ডাক্তার সাকিব আল হাসান জানান, রোগীদের আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 দুজনেরই ল্যাব টেস্ট এর জন্য ঢাকায় ব্লাড টেস্টের নমুনা (Sample) ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার সাথে সাথে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমাদের ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রোগীদের রাখা হয়েছে।