রাঙ্গামাটিতে সুবলং এলাকায় লঞ্চের সাথে সংঘর্ষে যাত্রীবাহি বোট ডুবি, প্রাণে রক্ষা ১২ যাত্রী
রাঙ্গামাটিতে সুবলং এলাকায় যাত্রীবাহি বোট ও লঞ্চের সাথে সংঘর্ষে যাত্রীবাহি বোট ডুবে গেছে। আর বোটটি ডুবে গেলেও অল্পের জন্য শিশুসহ ১২ যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে বরকল উপজেলার সুবলং বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বোটে শিশুসহ ১২ জন যাত্রী ছিল। হ্রদে পানি কম থাকায় এবং আশপাশে বোট থাকায় দ্রুত ঘটনাস্থলে এসে তাদের সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়। তা না হলে বড় ধরনের প্রাণহানি ঘটনা ঘটে যেতে পারতো।
রাঙ্গামাটি বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বলেন, সকালে একটি লঞ্চ মাইনী থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে এবং রাঙ্গামাটি থেকে বরকল যাত্রীবাহি বোটের সাথে সংঘর্ষে বোটটি ডুবে যায়। এসময় বোটে শিশুসহ ১২ জন যাত্রী ছিলো। ঘটনার পর পরই পাশে পাশে বোটগুলো তাদের দ্রুত উদ্ধার করে। তারা সবাই ভালো আছে।
রাঙ্গামাটি বরকল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, নৌ ডুবির ঘটনার সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কোন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি পানি পথে নিরাপদে চলাচল ও সাবধানতা অবলম্বন করার আহবান জানান।