লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিলো সেনাবাহিনী

তারিকুল তারা ( লংগদু)
তারিকুল তারা ( লংগদু) তারিকুল তারা ( লংগদু)
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১০:২১ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬


রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগে একই গ্রামের মোঃ আবুল হোসেন (৫৫)কে আটক করা হয়েছে। অভিযুক্তের পিতা মৃত আবু তাহের।

অভিযোগ অনুযায়ী, গত ৩ জুন ২০২৬ তারিখে মোঃ আবুল হোসেন কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর পিতা ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।

ঘটনার খবর পেয়ে লংগদু জোন কমান্ডারের নির্দেশে ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প তদন্ত শুরু করে। তদন্তে স্থানীয় সাক্ষী ও ব্যক্তিবর্গের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হয়। প্রাথমিক সত্যতা পাওয়া মাত্রই মোঃ আবুল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে ৪ জুন রাত ৮টায় তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

লংগদু জোন ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে যে, তারা দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়ভাবে অব্যাহত থাকবে।