লংগদু জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুই শতাধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় দুই শতাধিক পাহাড়ি, বাঙালি, হতদরিদ্র, অসহায় ও এতিম নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
শনিবার(৩০শে মে) সকাল ১০টায় লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় পরিচালিত এ ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ ডা. মোছাঃ আনিকা বুসরা (এমবিবিএস, বিসিএস) এবং লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবরার চিকিৎসাসেবা প্রদান করেন। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন সার্জেন্ট হাবিব।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। লংগদু জোনের পক্ষ থেকে দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।