নানিয়ারচরে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত
নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
মিনি ম্যারাথনে ১৮–৪০ ও ৪০–৬০ বছর বয়সী দুইটি ক্যাটাগরিতে মোট ১১৬ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।
দৌড়টি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নানিয়ারচর প্রধান সড়ক ও ডাকবাংলা হয়ে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ। দুই ক্যাটাগরিতে মোট ১৪ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, মিনি ম্যারাথন শুধু দৌড় নয়, এটি মানসিক প্রশান্তি ও লক্ষ্য নির্ধারণে সহায়ক। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের আগ্রহ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, জোন প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।